
চরফ্যাশন প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্:
আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে আরও একটি নতুন ঠিকানায় পা রাখতে যাচ্ছেন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা জনাব শাহ মোঃ রাজ্জাকুর রহমান। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর এক সাম্প্রতিক আদেশে তাঁকে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এই আদেশটি ভোলার বিদ্যুৎ গ্রাহক ও সংশ্লিষ্ট মহলে নতুন আশার সঞ্চার করেছে। জনাব শাহ মোঃ রাজ্জাকুর রহমান কেবল একজন কর্মকর্তাই নন, বরং পল্লী বিদ্যুৎ খাতের একজন নিবেদিতপ্রাণ সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইতিপূর্বে তিনি নওগাঁ ও পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সেই জেলাগুলোতে বিদ্যুৎ খাতের অবকাঠামোগত উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেন। নওগাঁর কৃষিভিত্তিক অর্থনীতি আর পটুয়াখালীর উপকূলীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন, তা আজও সেই এলাকার গ্রাহকদের হৃদয়ে অমলিন। তাঁর সেই অভিজ্ঞতার ঝুলি নিয়েই এবার তিনি আসছেন দ্বীপ জেলা ভোলার মানুষের অন্ধকার দূর করতে। পদায়নের ঠিক আগ মুহূর্তে তিনি চট্টগ্রাম জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাপবিবো-এর আদেশে তাঁকে জনস্বার্থে এবং কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে ভোলার দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভোলা জেলায় শিল্পায়ন ও জীবনমান উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। জনাব শাহ মোঃ রাজ্জাকুর রহমানের মতো একজন অভিজ্ঞ ও মানবিক গুণসম্পন্ন কর্মকর্তার আগমনে ভোলার বিদ্যুৎ বিভাগে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিস্টেম লস কমানো, দ্রুত নতুন সংযোগ প্রদান এবং গ্রাহক ভোগান্তি শূন্যে নামিয়ে আনাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তাঁর এই পদায়নের খবর ছড়িয়ে পড়লে নওগাঁ ও পটুয়াখালীর প্রাক্তন সহকর্মী এবং বর্তমান কর্মস্থলের শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। তাঁরা আশা করছেন, ভোলার প্রতিটি ঘরে ঘরে আলোর মিছিল পৌঁছে দিতে তিনি তাঁর মেধা ও শ্রমের সর্বোচ্চ প্রয়োগ ঘটাবেন। বাপবিবো-এর নির্দেশনায় আগামী ০১ /০৩/ ২০২৬ খ্রি. হতে ০৪/০৩/২০২৬ ইং কার্যদিবসের মধ্যেই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। একজন দক্ষ অভিভাবক পাওয়ার অপেক্ষায় এখন দ্বীপ জেলা ভোলার পল্লী বিদ্যুৎ পরিবার
