
মনপুরা প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্:
ভোলার মনপুরা উপকূলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট নিতে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রে ছুটছে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা। কেউ টমটম, কেউ নছিমন আবর কেউ তিন চাকার টেম্পু গাড়ি করে। বুধবার সকাল ১০টায় থেকে দুপুর ২টা পর্যন্ত দেখা যায় এই চিত্র। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে টমটম, নছিমন ও টেম্পু গাড়ি। আর এইসব যানবাহনে ব্যালট পেপার ও নির্বাচনী অন্যান্য মালামাল নিয়ে ছুটছে প্রিজাইডিং কর্মকর্তারা।
বুধবার সকাল ১০টায় প্রতিটি কেন্দ্রের মালামাল কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার কাছে তুলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুছা।
জানা যায়, মনপুরা উপকূলে ৫টি ইউনিয়নে ২৪টি কেন্দ্রে ৬৮০৯০ জন ভোটার ভোট প্রদান করতে পারবে। ভোলা-৪ আসনটি চরফ্যাসন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত। এখানে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুল ইসলাম নয়ন, দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্খী অধ্যক্ষ মোস্তফা কামাল ও হাতপাখা প্রার্থী এম এম কামাল উদ্দিনের মধ্যে।
এছাড়াও এবার উপকূলের ২৪টি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আনসার ও পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরাসহ অন্যান্য স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে থাকবে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুছা জানান, সকাল প্রতিটি কেন্দ্রে দায়িত্বরত অফিসারদের সকল মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে।
