কামরুল হাসান অটল, দৈনিক ভোলা টাইমস্:
গতকাল ৮ ফেব্রুয়ারী বিকেল ৪:৩০ ঘটিকায় ভোলা র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ঘাট এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করে। র্যাব-৮ ভোলা ক্যাম্প এর দেয়া তথ্য থেকে জানা যায়- আভিযানিক দলটি ফেরিঘাটস্থ ইকবাল ষ্টোরের সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি পিকআপ ও আসামী ১) মনু মিয়া (৫৮), পিতা- মৃতঃ সোনা মিয়া, গ্রামঃ বিডিশ^র, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা ২। মোঃ আসলাম (৫২), পিতাঃ মৃতঃ মোঃ শাহাজাহান, সাং কাছিপাড়া, থানা- বাউফল, জেলাঃ- পটুয়াখালীকে ১৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামী দ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়- তারা গাড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে গাঁজা পরিবহন করে ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.