
চরফ্যাশন প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্:
ভোলা-৪ আসনের চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোট কেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শশীভূষণ থানার এলাকার আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মাঠের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সকাল থেকেই কেন্দ্রের মাঠের পাশে অবস্থান করছিল। দুপুর আনুমানিক দেড়টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী কাশেম ও হাসানের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা পালোয়ান ও মামুম হাওলাদারের বাকবিতণ্ডা হয়। ৫৪ বছরের প্রথা ভেঙে প্রথম ভোট দিলেন রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ৫৪ বছরের প্রথা ভেঙে প্রথম ভোট দিলেন রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালান। পরে তাদের প্রতিহত করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। তখন উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হন। শশীভূষণ থানার ওসি মো. ফকরুল ইসলাম জানান, তারা কেন্দ্রের বাইরে মারামারি করেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে উভয়পক্ষই পালিয়ে যায়।
