
চরফ্যাশন প্রতিনিধি,
দৈনিক ভোলা টাইমস্ ::ভোলা -৪ আসনে কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় যুবদল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ও ভোলা জেলার নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুমা নেতৃবৃন্দরা চরফ্যাশন পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধনের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এসময় নেতৃবৃন্দ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারনার ধানের শীষের ভোটের লিফলেটও বিতরণ করেন।
ভোটারদের কাছে গিয়ে নেতৃবৃন্দ বলেন,ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে,নুরুল ইসলাম নয়ন নির্বাচিত হলে চরফ্যাশনকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। তবে চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী, মাদকসেবী ও মাদক কারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না। এসময় তারা চরফ্যাশনের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেস্বাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ শিশির, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ শিল্প সম্পাদক ইব্রাহিম ভূইয়া সাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আক্তার শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবদল নেতা জিয়াউল ইসলাম জিয়া ফরাজী,জেলা স্বেচ্ছা সেবক দলের অন্যতম যুগ্ন আহ্বায়ক লুকু চৌধুরী, মীর রনি, আশরাফ উদ্দিন বাপ্পি, হারুন অর রশিদ সুমন, ভোলা সদর উপজেলা বিএনপির নেতা রিয়াদ আহমদ সুমন, জেলা যুবদল নেতা রিয়াজ,চরফ্যশন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসোন, রিপন, রুবেল, প্রিন্স, সালাউদ্দিন, প্রমুখ।
এদিকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ২১টি ইউনিয়নে প্রতিদিন মহিলা ভোটারদের নিয়ে উঠান বৈঠক করা হচ্ছে। এসব উঠান বৈঠকে হাজার নারী ভোটার অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে।
