
ভোলা প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্:
ভোলার ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়নে দিনব্যাপী “মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষ” বিষয়ক ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভোলার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল হাসান। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন চৌধুরী। এছাড়া সংস্থার স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি)-এর ফোকাল পারসন ডঃ অরুণ কুমার সিনহাও উপস্থিত ছিলেন। সভায় কৃষক ও উদ্যোক্তারা মালচিং পেপার ব্যবহারের মাধ্যমে সবজি চাষে উৎপাদন বৃদ্ধি, মাটির আর্দ্রতা রক্ষা এবং পোকামাকড় নিয়ন্ত্রণসহ বিভিন্ন সুবিধা সম্পর্কে দৃষ্টান্তমূলক ধারণা পেয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, টেকসই কৃষি চর্চা এবং উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির জন্য এই ধরনের ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ণ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
