
কুকরি মুকরি প্রতিনিধি, দৈনিক ভোলা টিাইমস্:
ভোলা জেলার চর কুকরি মুকরি ইউনিয়নে আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন এবং সচেতনতামূলক শোভাযাত্রা আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ব্যানার ও পতাকা হাতে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এই কর্মসূচির আয়োজন করে কুকুরী মুকুরী মাধ্যমিক বিদ্যালয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও ভাষা আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। স্থানীয়রা জানান, এমন আয়োজন তরুণদের ইতিহাস সম্পর্কে সচেতন করে এবং ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখে।
